• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর

কলাপাড়া প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এসব আধুনিক যন্ত্রপাতি নিয়ে ফ্যান ঝৌ-৬ নামের একটি জাহাজ পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পৌঁছেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বন্দর কর্তৃপক্ষ জানায়, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করার লক্ষ্যেই এসব সরঞ্জাম আনা হয়েছে। প্রায় দুই বছর পর আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামবাহী জাহাজের আগমনের মধ্য দিয়ে বন্দরের জেটিতে সরাসরি জাহাজ বার্থিং কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে।

প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি যন্ত্রপাতির মধ্যে রয়েছে দুটি এসটিএস (শিপ-টু-শোর/কোয়াই গ্যান্ট্রি ক্রেন), প্রতিটির ধারণক্ষমতা ৮০ টন। এ ছাড়া রয়েছে দুটি আরটিজি (রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন), প্রতিটির ধারণক্ষমতা ৪০ টন এবং একটি এমএইচসি (মোবাইল হারবার ক্রেন), যার ধারণক্ষমতা ৮০ টন। এসব যন্ত্রপাতি নির্মাণ করেছে এনপিএইচএমসি (Nanjing Port & Harbor Machinery Company) ও এক্সসিএমজি (Xuzhou Construction Machinery Group)।

পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, নতুন এসটিএস ক্রেনের মাধ্যমে মাদার ভেসেল থেকে কনটেইনার লোড-আনলোড করা হবে। আরটিজি ক্রেন দিয়ে ট্রেইলার থেকে কনটেইনার ওঠানামা এবং ইয়ার্ডে কনটেইনার সংরক্ষণ ও স্থানান্তরের কাজ করা হবে। অন্যদিকে এমএইচসির মাধ্যমে বাল্ক কার্গো ও কনটেইনার ডিসচার্জিং এবং শিপিং কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, আধুনিক এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের টার্নঅ্যারাউন্ড সময় কমবে এবং অপারেশনাল দক্ষতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে জাহাজ থেকে কার্গো ও কনটেইনার খালাস করা সম্ভব হবে।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান জানান, ১৭০ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতার ফ্যান ঝৌ-৬ জাহাজটি এসব ইকুইপমেন্ট নিয়ে গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে যাত্রা করে। এসব সরঞ্জাম যুক্ত হওয়ায় বন্দরের কার্গো অপারেশন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে ড্রেজিংয়ের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বাড়ানো গেলে অধিক ড্রাফটের বড় মাদার ভেসেল সরাসরি পায়রা বন্দরের জেটিতে আসতে পারবে। এতে বৃহৎ পরিমাণ কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে পায়রা বন্দরের অবদান আরও বাড়বে।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, অত্যাধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট যুক্ত হওয়ার মাধ্যমে বন্দরটি ধীরে ধীরে পূর্ণ সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। গাড়ি আমদানির জন্য ডেডিকেটেড ইয়ার্ড শেডের কাজও সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে ক্রেনগুলো আসায় ৬৫০ মিটার মাল্টিপারপাস বার্থও পূর্ণতা পেয়েছে।

আরও পড়ুন

প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ২৮ হাজার ৯২৯ জেলেকে ৭২৩ মেট্রিক টন চাল

নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

রাজাপুরে ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার

তিনি বলেন, নাব্যতা ধরে রাখতে পারলেই পায়রা বন্দরকে পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর কার্গো ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে এর সক্ষমতা বিকাশের পথও সুগম হবে।

এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন পাথর নিয়ে এমভি জেইন এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার ৫১১ মেট্রিক টন পাথর নিয়ে এমভি ডা হং-১৬ নামের দুটি মাদার ভেসেল পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বার্থিং করে পণ্য খালাস করেছিল।

এমএস/

  • কলাপাড়া
  • পায়রা বন্দর
এ সম্পর্কিত আরও খবর
কলাপাড়া উপজেলা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
কলাপাড়া উপজেলা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
পায়রা বন্দরকে কার্যকর করতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: এমপি মোশাররফ
পায়রা বন্দরকে কার্যকর করতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: এমপি মোশাররফ
কলাপাড়ায় বিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী অসুস্থ
কলাপাড়ায় বিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী অসুস্থ
কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে কিশোরী-অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ
কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে কিশোরী-অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।